২০ শর্তে ইসলামী আন্দোলনকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি

ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আগামী শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সেখানে সমাবেশ করতে পারবে দলটি।

তবে সমাবেশ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১০টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে গত ২২ অক্টোবর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।