প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ৮২ বছর বয়সে আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৬৭-৬৯ সালে ডাকসু ভিপি থাকা তোফায়েল আহমেদ নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলায় ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।