প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সাধারণত জাতীয় নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন সিইসি।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় (৭টায়) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি।