
ঢাকায় অল্প দূরত্বে দুটি রাজনৈতিক সমাবেশ নিয়ে আমার মনে কোনো শঙ্কা নেই।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আমাদের তিনটি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ‘তারুণ্যের জয়যাত্রার’ যে সমাবেশ করবে, সেই সমাবেশ থেকে কোনো ঘটনা যাতে না ঘটে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
আমাদের আজকের সমাবেশ থেকে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকার জন্য আমরা আওয়ামী লীগ ও তিন সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি।
আমরা মনে করি, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। তারা সংযতভাবে তাদের সমাবেশ করবে, যাতে কোনো অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়।
বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে, তারা সেদিকে নজরে রাখবে এবং বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বলে আমরা আশা করি।
আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী, সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগ