জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল বুধবার

ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন

হিজরি ১৪৪৪ সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো—০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর—০২-৯৫৫৫৯৫১ ও ০২-২২৩৩৮৩৩৯৭।