
দেরি হলো বলে রাগ কোরো না লক্ষ্মী, একটা রিকশার পেছন পেছন দৌড়ে এসেছি। ২০ টাকা বাচল।
তো, একটা ট্যাক্সির পেছনে দৌড়াতে, ২০০ টাকা বেচে যেত।
কাজ আমার ভীষণ প্রিয়। তাই অফিসে বসে বসে অন্যের কাজ দেখি।
আপা, আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলবেন প্লিজ?
কেন?
বেড়াতে এসে আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি।
তো আমি কী করব?
আগেও খেয়াল করেছি, আমি অপরিচিত কোনো নারীর সঙ্গে কথা বললেই কোথা থেকে যেন আমার স্ত্রী হাজির হয়ে যায়!
খবরদার। মুখ সামলে কথা বলো। আমি কিন্তু কারাতে, তায়কোয়ান্দো, মার্শাল আর্ট, জুডো...
এমন অনেকগুলো ভয়ংকর ভয়ংকর শব্দ জানি!