বিশ্বকাপের এক ম্যাচে চার বা ততোধিক উইকেট পাওয়ার ঘটনা মোট ১২৮টি। এর মধ্যে অধিনায়কেরা পেয়েছেন মাত্র সাতবার। ১৯৮৩ বিশ্বকাপে ভারতের কপিল দেব অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩ রানে ৫ উইকেট নেন। এটাই বিশ্বকাপে অধিনায়কের সেরা বোলিং। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর কারও ইনিংসে ৫ উইকেট নেই। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বকাপজয়ী আরেক অধিনায়ক পাকিস্তানের ইমরান খান। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার ঠিক চার দিন পর আবারও ঠিক ৩৭ রানেই ৪ উইকেট নেন ইমরান। এবার ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ওয়াসিম আকরাম, ডানকান ফ্লেচার, বব উইলিস ও আসিফ ইকবাল অধিনায়ক হিসেবে ইনিংসে ৪ উইকেট পেয়েছেন।