অনুশোচনায় আত্মহত্যা

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত এক দক্ষিণ কোরিয়ান ফুটবলার আত্মহত্যা করেছেন। গতকাল সিউলের এক হোটেলে ২৯ বছর বয়সী ফুটবলার জিয়ং জং-কোয়ানের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। তৃতীয় বিভাগের দল সিউল ইউনাইটেডের খেলোয়াড় জং-কোয়ানকে খুঁজছিল পুলিশ। জিওনবাক হুন্দাই মোটর্সের সাবেক ফুটবলারের বিরুদ্ধে বাজিকরদের কাছ থেকে টাকা এনে অন্য খেলোয়াড়দের দেওয়ার অভিযোগ ছিল। মৃত্যুর আগে লেখা এক চিরকুটে নিজের দোষ স্বীকার করেছেন অনুতপ্ত জং-কোয়ান। এএফপি।