নাকালহতে পারেন তিনি ডিয়েগো ম্যারাডোনার ছেলে, কিন্তু বারি সমর্থকদের কাছে তো তাঁর আসল পরিচয় ‘প্রতিপক্ষ সমর্থক’। মাঠের লড়াইয়ে নাপোলির সঙ্গে না পেরে বারির সমর্থকেরা নাকাল করেছেন ডিয়েগো ম্যারাডোনা জুনিয়রসহ একদল নাপোলি সমর্থককে। বারির মাঠে নাপোলি এগিয়ে যাওয়ার পরই উত্তেজনার শুরু। ম্যারাডোনা-তনয় আর তাঁর সঙ্গীরা জায়গা ছেড়ে দূরে গিয়ে বসেও নিস্তার পাননি। বিরতির সময় গালিগালাজের মাত্রা বেড়ে যায় চরমভাবে, আর দ্বিতীয় গোলের পর তো বারির সমর্থকরা হাতের কাছে যা পেয়েছে, তা-ই ছুড়ে মেরেছে তাঁদের দিকে। খেলা শেষেও আটকে ছিলেন অনেকক্ষণ, বারি সমর্থকরা নাকি ভাঙা বোতল নিয়ে অপেক্ষা করছিলেন তাঁদের জন্য। শেষে পুলিশ আসায় রক্ষা। ওয়েবসাইট।পরিণতিরিংয়ে ছিলেন অজেয়। জিতেছেন পেশাদার বক্সিংয়ের ২৭টি লড়াই-ই। কিন্তু জীবন তো আর বক্সিং রিং নয়। এর হিসাবনিকাশটা ঠিক মেলাতে পারেননি লাইটওয়েটের বিশ্ব চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার এডউইন ভালেরো। মাঠের বাইরের ছন্নছাড়া জীবনের জন্য আলোচনায় উঠে আসতেন প্রায়ই। পানাসক্তির জন্য কদিন আগেও ছিলেন পুনর্বাসনকেন্দ্রে। স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ১৮ এপ্রিল ধরা পড়েন পুলিশের হাতে। ভ্যালেন্সিয়ার এক হোটেলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে গিয়েছিলেন কারাগারে। রোববার সেখানেই নিজের পরনের পোশাক দিয়ে ফাঁস নিয়ে ফেলেন ২৮ বছর বয়সী ভালেরো। কারারক্ষীরা উদ্ধার করার সময়ও দেহে প্রাণ ছিল, তবে মাত্র কিছুক্ষণই। ওয়েবসাইট।অর্থেও...ইতিহাস-ঐতিহ্য সব মিলিয়ে মর্যাদার দিক থেকে অন্য তিনটি গ্র্যান্ড স্লামের চেয়ে উইম্বলডন এমনিতেও খানিকটা ওপরে। প্রাইজমানির দিক থেকেও এবার আর খুব একটা পিছিয়ে থাকছে না অল ইংল্যান্ড ক্লাব। পুরুষ ও মহিলা এককের বিজয়ীরা এবার পাবেন ১০ লাখ পাউন্ড (প্রায় সাড়ে দশ কোটি টাকা)। গত ইউএস ওপেনের বিজয়ীরা পেয়েছিলেন প্রায় সোয়া এগারো কোটি টাকা। টুর্নামেন্টের মর্যাদার সঙ্গে প্রাইজমানির সংগতি রাখতেই এই উদ্যোগ—জানালেন অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান টিম ফিলিপস। শিরোপাটা ধরে রাখতে পারলে রজার ফেদেরার-সেরেনা উইলিয়ামসরা এবার পাবেন গতবারের চেয়ে দেড় লাখ পাউন্ড বেশি। উইম্বলডনের শিরোপা এমনিতেই ভীষণ কাঙ্ক্ষিত, এবার সেটির মূল্য আরও বাড়ল। ওয়েবসাইট।