আনঝির পতন

পতনটা ধপাস করেই হলো আনঝি মাখাচকালার। এক বছর আগেও রাশিয়া তো বটেই ইউরোপেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল যে ক্লাবের, সেই তারাই অবনমিত হলো রাশিয়ার প্রিমিয়ার লিগ থেকে। ২৯ ম্যাচের মাত্র তিনটিতে জেতা আনঝির অবনমন নিশ্চিত হয়েছে পরশু। গত মৌসুমে ইউরোপা লিগের শেষ ষোলোতে খেলা দাগেস্তানি ক্লাবটির অর্থের ঝনঝনানিতে এসে জুটেছিলেন রবার্তো কার্লোস, স্যামুয়েল ইতোর মতো তারকারা। প্রত্যাশিত সাফল্য না পাওয়াতেই গত বছর বাজেট কমিয়ে ফেলে সুলেইমান কেরিমভের দল। রয়টার্স।