আনসারের গোলবন্যা

জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম দিনেই হয়েছে তিনটি হ্যাটট্রিক। কাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অম্রা চিং (৪টি), মাইনু মারমা ও নুবাই চিংয়ের হ্যাটট্রিকে বাংলাদেশ আনসার ১২-০ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। রওশন আরা করেছেন দুটি গোল। কাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।