আবাহনীকে জরিমানা

সমর্থকদের উগ্র আচরণের দায়ভার নিতে হচ্ছে আবাহনীকে। গত ১৮ জুন সুপার কাপে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে আবাহনীর একদল সমর্থক ইট, বাঁশ, পানির বোতল ছুড়ে প্রেসবক্স ও মাঠে হামলা করেছিল। এ ঘটনায় বাফুফের শৃঙ্খলা কমিটি কাল সভায় বসে আবাহনীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।