রেকর্ড কর্নার

আরও একটি

শততম সেঞ্চুরির দেখা না পেলেও রেকর্ড কিন্তু করেই যাচ্ছেন শচীন টেন্ডুলকার। এই যেমন কাল পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তিন হাজার রান হয়ে গেল। প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি দেশের বিপক্ষে এই মাইলফলক পেরোলেন টেন্ডুলকার। এক দলের বিপক্ষে ৩০০০ রানও অবশ্য শুধু টেন্ডুলকারেরই আছে। এর আগে ২০০৯ সালের ৮ নভেম্বর গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০০ রান পেরিয়েছিলেন। কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি রান করার এই রেকর্ড অনেক দিন টিকে থাকবে বলেই মনে হচ্ছে। কারণ এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কাছাকাছি আছেন রিকি পন্টিং। সেটি ভারতের বিপক্ষে ‘মাত্র’ ২১৫১ রান করে।