আলভেজ বনাম মাইকন

লুইস ফেলিপে স্কলারি পড়েছেন মধুর সমস্যায়। দলে এত মেধাবী খেলোয়াড়ের ছড়াছড়ি, একাদশ নির্বাচন বড় চ্যালেঞ্জই ব্রাজিল কোচের সামনে। রাইটব্যাক নিয়ে তাঁর সমস্যা একটু বেশিই মনে হচ্ছে৷ দানি আলভেজ, না মাইকন—কাকে রাখবেন প্রথম একাদশে? সাধারণভাবে বার্সেলোনা তারকা আলভেজের কথাই বেশি বলছেন বিশেষজ্ঞরা৷ তবে রোমার হয়ে এবার দারুণ মৌসুম কাটানো মাইকনের দাবিটাও জোরালো৷ সব দিক ভেবে স্কলারি সময়মতোই বেছে নেবেন একজনকে৷ তবে আলভেজের সঙ্গে নিজের এই প্রতিদ্বন্দ্বিতাকে দলের জন্যই ভালো বলছেন মাইকন৷ ব্রািজলের এই দলে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নেই কারও, এটি দলের সবার তৃষ্ণা বাড়াবে বলার পর এসেছেন আসল প্রসঙ্গে, ‘কোচ আমাদের দুজনের মধ্যে যাকেই নিন, আমি এবং দানি সেরাটা দিতেই প্রস্তুত৷’