
বলটা পেয়ে দেখলেন গোলরক্ষক বার ছেড়ে সামনে চলে এসেছেন। মুহূর্তের মধ্যেই ৫৮ গজ দূর থেকে বল জড়িয়ে দিলেন জালে। মৌসুমের অন্যতম সেরা গোল করলেন ওয়েইন রুনি। ১৯৯৬-৯৭ মৌসুমে মাঝমাঠ থেকে এ রকমই একটি গোল করেছিলেন ডেভিড বেকহাম। আর কী কাকতাল, রুনির গোলটা গ্যালারি থেকে দেখলেন বেকহাম।
মজার ব্যাপার, গোলটা নিয়ে রুনি একটু নিস্পৃহ, ‘আমি অনেকবারই এ রকম চেষ্টা করেছি। আজকে সেটা হয়ে গেছে। আমি বলব না এটাই আমার সবচেয়ে প্রিয় গোল।’ তাঁর জোড়া গোলেই পরশু ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এএফপি।