ইনডোর ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি

শেষ হলো ছাদের নিচে ক্রিকেট উৎসব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৫৯ রানে হারিয়ে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতেছে এআইইউবি। ফাইনালের ম্যাচসেরা চ্যাম্পিয়ন দলের ইফতেখার নাঈম আহমেদ। টুর্নামেন্ট-সেরা আরিফুল হক। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালও হয়েছে কাল। এআইইউবি ফাইনালে উঠেছিল সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জাহাঙ্গীরনগর। বিজ্ঞপ্তি।