ইব্রাকে আমন্ত্রণ

বাছাইপর্বেই বাদ পড়ে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে অনেক তারার। তাঁদেরই একজন সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ। পিএসজির এই তারকা ব্রাজিল দলের রাইটব্যাক দানি আলভেজের ঘনিষ্ঠ বন্ধু তিনি। ২০০৯-২০১০ মৌসুমে বার্সেলোনায় সতীর্থও ছিলেন দুজনে৷ সুইডেন এবার বিশ্বকাপে আসতে পারেনি৷ এ জন্য বন্ধুর জন্য খারাপ লাগছে আলভেজের৷ ‘ইব্রাহিমোভিচ বিশেষ একজন মানুষ, যাকে আমার খুব পছন্দ। তাকে এখানে স্বাগত, সে এসে বিশ্বকাপ দেখুক৷ সুইডেনের বাছাইপর্ব থেকে বাদ পড়াটা দুর্ভাগ্যজনক’—সুইডিশ এক সাংবাদিকের মাধ্যমে বন্ধুকে আমন্ত্রণ জানাতে ভুল করেননি আলভেজ। এএফপি৷