৫৪ বছরের অপেক্ষার অবসান হলো কোস্টারিকার। অপেক্ষা কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর। সেই ১৯৬০ সালে রাজধানী সান হোসেতে প্রীতি ম্যাচে সে সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল মধ্য আমেরিকার দেশটি। এরপর পরশু উরুগুয়ের বিপক্ষে পাওয়া এই জয়। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে উত্তর, মধ্য ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) দলের এটা মাত্র চতুর্থ জয়। এর আগে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে (৩-০), ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে (২-১), ২০০২ সালে মেক্সিকো ইকুয়েডরকে (২-১) হারিয়েছিল।