বিচিত্রিতা

উল্টো রথ

সাধারণত কোচরাই ছাঁটাই করেন ফুটবলারদের। কিন্তু ২০১০-১১ মৌসুমে ব্রাজিলের মগি মিরিম ক্লাবে ঘটল উল্টোটা। এক ফুটবলারের হাতেই ছাঁটাই হলেন কোচ দাভিনো। ফুটবলারটি অবশ্য যেনতেন কেউ ছিলেন না, ক্লাবের প্রেসিডেন্ট কাম ফুটবলার রিভালদো।