এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে তিনটি নাম পাঠিয়ে দিয়েছে বাফুফে। এএফসির ‘ওয়ান গোল’ প্রচারণায় বাংলাদেশ থেকে বাফুফে মনোনীত তিন ফুটবলার হলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি ও সাবেক খেলোয়াড় কোটায় আমিনুল হক। যদিও আমিনুল এখনো খেলছেন।
সামাজিক দায়বদ্ধতা থেকে এএফসি তার সদস্য দেশগুলোতে বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাবে। নারীর স্বাধীনতা, খাদ্যনিরাপত্তা, শিশু ইত্যাদি বিষয়ে ওই সব প্রচারণায় বাংলাদেশে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিন ফুটবলার। নাম তিনটি এখন এএফসির অনুমোদনের অপেক্ষায়।