মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হলেন সেরেনা উইলিয়ামস। আগামীকাল নতুন র্যাঙ্কিং প্রকাশের দিন এই মার্কিন তারকার বয়স হবে ৩১ বছর ৪ মাস ২৪ দিন। পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার রেকর্ডটিও এক আমেরিকানের। ২০০৩ সালের ১৬ জুন ষষ্ঠবারের মতো এক নম্বর হওয়ার দিন আন্দ্রে আগাসির বয়স ছিল ৩৩ বছর ১ মাস ১৮ দিন। আটটি গ্র্যান্ড স্লামজয়ী আগাসি অবশ্য মাস দেড়েক আগেই ভাঙেন বিয়ন বোর্গের রেকর্ড। ১৯৮১ সালে ক্যারিয়ারে শেষবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দিন এই সুইডিশের বয়স হয়েছিল ৩০ বছর ৯ মাস ১২ দিন। পুরুষ টেনিসে ৩০ পেরিয়ে এক নম্বর হয়েছেন আরও দুজন, জিমি কনর্স ও রজার ফেদেরার।