বিচিত্রিতা

এজবাস্টনের ক্রিকেটার

লিওনার্ড বেটসের জন্ম এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে, বাবা ছিলেন এজবাস্টনের গ্রাউন্ডসম্যান। এই মাঠ যে কাউন্টির হোম ভেন্যু, সেই ওয়ারউইকশায়ারের হয়ে পরে ৪৪৪টি ম্যাচ খেলেছিলেন বেটস।