জিম্বাবুয়ে সিরিজ হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। ধবলধোলাই এড়ানোর লড়াইয়েও সেই নতজানু জিম্বাবুয়ে। কাল গ্রেনাডায় টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ১৬০ রানে হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। সেখান থেকে তারা স্কোরটাকে নিয়ে যায় ২১১ রানে। মাঝারি এই স্কোর তাড়া করতে এসে ওয়েস্ট ইন্ডিজ রামনরেশ সারওয়ানকে (১৯) হারিয়ে ১৯.২ ওভারে করেছে ৭৫ রান। এ রিপোর্ট খেলা পর্যন্ত কাইরান পাওয়েল ৩৬ ও ড্যারেন ব্রাভো ১৭ রানে ব্যাট করছিলেন।এর আগে অধিনায়ক ব্রেন্ডন টেলর (৩৯), ভুসি সিবান্দা (৪১) এবং চামু চিভাভার (৪৮*) ব্যাটিংয়ে জিম্বাবুয়ে ৯ উইকেটে করে ২১১। আন্দ্রে রাসেলের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ একাদশে জায়গা পাওয়া পেরমল বল হাতে সবচেয়ে সফল—৪০ রানে নিয়েছেন ৩ উইকেট। ওয়েবসাইট।