অনেক খাটা-খাটনির পর কমনওয়েলথ গেমসের থিম সং ‘স্বাগতম’ তৈরি করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কিন্তু গানটি শুনে খুশি হতে পারেননি ভারতের সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিজেপির নেতা শাহনেওয়াজ হুসেইন। তিনি গানটাকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছেন।বিজেপির নেতা শাহনেওয়াজ হুসেইন বলেছেন, ‘থিম সংয়ের জন্য অনেক ব্যয় করা হয়েছে। আশা করেছিলাম, গানটা ব্যাপক জনপ্রিয় হবে, কিন্তু তা হয়নি। এ আর রহমানের সুর করা গানটা হতাশাজনক।’ গানটির নতুনভাবে সুর করতে হতে পারে বলে এ আর রহমানকে তিনি জানিয়েছেন।গানটি তৈরির জন্য এ আর রহমান এবং দুই গায়ক সুখবিন্দর সিং ও শঙ্কর মহাদেবনকে পাঁচ কোটি রুপির দেওয়া হয়েছে।আগামী অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হবে কমনওয়েলথ গেমস। টাইমস অব ইন্ডিয়া