কাল শুরু জব্বার স্মৃতি টেনিস

সেই ১৯৮২ সালে ছোট পরিসরে শুরু হয়েছিল এটি। এর পর ১৯৯১ সাল থেকে বড় আকারে চলতে থাকে প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে কাল থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক ১৬ বছরের গ্রুপ, বালক ও বালিকা একক, মিনি টেনিস গ্রুপ, দলগত ঊর্ধ্ব-৪০ গ্রুপ ও প্রকৌশলী দ্বৈতে অংশ নিচ্ছে ২২টি ক্লাবের ৩৩৪ জন খেলোয়াড়।আগামী ২২ জানুয়ারি হবে ফাইনাল। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ইআরসির সাধারণ সম্পাদক খান আতাউর রহমান। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর প্রমুখ।