কী চমৎকার রেকর্ড নিয়েই না ইউরোতে এসেছিল আয়ারল্যান্ড! ইউরো শুরুর আগে খেলা শেষ ১৪ ম্যাচের ১১টিতেই গোল খায়নি দলটি। আর সেই আইরিশরাই ‘সি’ গ্রুপের তিন ম্যাচে হজম করল গুনে গুনে ৯ গোল। আর একটি গোল খেলেই ইউরোর রেকর্ড ছুঁয়ে ফেলত দলটি। ১৯৮৪ সালে যুগোস্লাভিয়া ‘এ’ গ্রুপের তিন ম্যাচে খেয়েছিল ১০ গোল। গতবার অস্ট্রিয়া-সুইজারল্যান্ডে আয়ারল্যান্ডের সমান ৯ গোল ঢুকেছিল বুলগেরিয়ার জালে। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা ভাগাভাগি করছে ফ্রান্স ও হল্যান্ড। ফরাসিরা ১৯৮৪ সালে ও ডাচরা ২০০৮ সালে করে ৯ গোল।