উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস কুবিলা আর নেই। দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারে ভুগে পরশু মারা গেছেন উরুগুয়ের হয়ে তিনটি বিশ্বকাপ (১৯৬২, ’৭০ ও ’৭৪) খেলা এই ফুটবলার। বয়স হয়েছিল ৭২। দীর্ঘ ঝলমলে ক্যারিয়ারে এই উইঙ্গার খেলেছেন উরুগুয়ের পেনারল, স্পেনের বার্সেলোনা ও আর্জেন্টিনার রিভার প্লেটের মতো নামী ক্লাবে। পরে কোচ হিসেবেও ছিলেন সফল। বিভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন দুটি কোপা লিবার্তাদোরেস ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। এএফপি।