স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুসে একটা গলফ টুর্নামেন্টে খেলছিলেন। হঠাৎ পাকস্থলীতে ব্যথা শুরু হয় ববি চার্লটনের। সেটি বাড়তে থাকলে পরে ডান্ডির এক হাসপাতালে নিয়ে যেতে হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড কিংবদন্তিকে। তবে গুরুতর কিছু হয়নি, পরশু ছাড়াও পেয়ে গেছেন হাসপাতাল থেকে। ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চার্লটন। ১৯৫৮ সালে ভয়াবহ মিউনিখ বিমান দুর্ঘটনায় জীবিতদের একজন ছিলেন ৭৬ বছর বয়সী এই সাবেক ফুটবলার। এএফপি।