চিরতরুণ

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ১৭তম জন্মদিনে। রায়ান গিগস এখন ৩৭ এবং ‘চিরতরুণ’। পরশু শালকে জিরো ফোরের বিপক্ষে গোলে আরও একবার যেন তারই প্রমাণ। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ডও হলো এতে (৩৭ বছর ১৪৮ দিন)। এর আগে রেকর্ডটি ছিল ফিলিপ্পো ইনজাগির, চ্যাম্পিয়নস লিগে যাঁর সর্বশেষ গোলটি ৩৭ বছর ৮৬ দিন বয়সে।