চুক্তির মেয়াদ বাড়ল কোচদের

বাফুফের তালিকাভুক্ত ১৯ কোচের কাউকেই ছাঁটাই করা হচ্ছে না। উল্টো আগামী এক বছরের জন্য তাঁদের সবার চুক্তি নবায়ন করা হচ্ছে। এ তালিকায় নতুন যোগ হয়েছেন সাইফুল বারী টিটু। এই কোচদের বেতন বাবদ প্রতি মাসে এএফসি থেকে ৫ হাজার ইউএস ডলার পেত বাফুফে। সেটি কমিয়ে এ বছর থেকে এএফসি দেবে ৩৭৫০ ডলার করে। এ জন্য নতুন করে কোচদের বেতনকাঠামো সমন্বয় করবে বাফুফে।