পুরস্কার বিতরণীতে একা গেলেন না ব্রেন্ডন টেলর। ইশারায় ডেকে আনলেন পুরো দলকে। উল্লসিত জিম্বাবুয়ে দল উঁচিয়ে ধরল প্রাণ-আরএফএল ত্রিদেশীয় সিরিজের ট্রফি। হোক ‘আনঅফিশিয়াল’ ক্রিকেট, সাফল্যের তো আর অফিশিয়াল-আনঅফিশিয়াল নেই! বাংলাদেশকে বিদায় করে হারারে স্পোর্টস ক্লাব মাঠে কাল ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু খেলল তো কেবল জিম্বাবুয়েই! দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৪৬ রান খুব বড় কিছু না হলেও জিম্বাবুয়ে সেটা টপকে গেল সহজেই। হাতে ১৭ বল রেখে জয় ৯ উইকেটের। ওয়েবসাইট।