
কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। দেশের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এ লিগ সব সময়ই অন্যরকম গুরুত্ব বহন করে ক্রিকেটারদের কাছে। টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। অনেক দিন পর এবার জাতীয় দলের প্রায় সব তারকা ক্রিকেটাররাই খেলছেন এবারের প্রিমিয়ার লিগে। এ কারণেই হয়তো এবার ক্রিকেটপ্রেমীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এ লিগ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শেষ মুহূর্তের অনুশীলনে মাঠে নেমেছিল কয়েকটি ক্লাব। সে অনুশীলনেরই কিছু মুহূর্ত দেখে নিন প্রথম আলোর ক্যামেরায় ...