বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ‘ছবিতে বাংলাদেশের ফুটবল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনী আজ উদ্বোধন করবেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ফুটবল ভবন চত্বরে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।