মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় যুব হকি। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ৩৯টি দল। গতবারের চেয়ে এবার দল বেড়েছে তিনটি। খেলা হবে নকআউট ভিত্তিতে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি বিকেএসপি ও পঞ্চগড় জেলা। ‘ক’ ও ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ৬ ফেব্রুয়ারি। কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে হকি ফেডারেশন।