জাতীয় স্কুল ফুটবল

শিমুলবাড়িয়া উচ্চবিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরা সদরে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দুলিয়ার আদর্শ উচ্চবিদ্যালয়। ফরিদপুর জেলা স্কুলকে ২-০ গোলে হারিয়ে ফরিদপুর সদরে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে মুসলিম মিশন দাখিল মাদ্রাসা।