আগের দিনই এসট্যাসি জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বে উঠেছে যশোর পুলেরহাট হাইস্কুল, ঝিনাইদহ কাঞ্চননগর হাইস্কুল, হবিগঞ্জ হাইস্কুল, সিলেট এইডেড হাইস্কুল। কাল তাদের সঙ্গী হয়েছে ঢাকা আরমানিটোলা হাইস্কুল ও কিশোরগঞ্জ আরজত আতরজান হাইস্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঢাকা বিভাগের খেলায় আরমানিটোলা ৭-০ গোলে মুন্সিগঞ্জ পয়সা হাইস্কুলকে ও কিশোরগঞ্জ আরজত আতরজান হাইস্কুল ৩-২ গোলে নারায়ণগঞ্জ হাইস্কুলকে হারিয়েছে। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা মডেল হাইস্কুল ১-০ গোলে রাঙামাটি জেলা স্কুলকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৯-১ গোলে বান্দরবান ডনবক্স হাইস্কুলকে হারিয়েছে। রাজশাহীতে বড় জয় পেয়েছে দিনাজপুর পৌরসভা স্কুল। তারা ১২-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলা স্কুলকে। জয়পুরহাট খঞ্জনপুর হাইস্কুলের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রাজশাহী কসবা হাইস্কুল।