ব্রাজিলে প্রথম কনফেডারেশনস কাপ। টুর্নামেন্টের অফিশিয়াল বল কাফুসা। কার্নিভাল, ফুটবল ও সাম্বার আদ্যক্ষর নিয়ে নামকরণ। ছয়টি কনফেডারেশনের টুর্নামেন্টে দল আটটি! ৭৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন নতুন মারাকানা স্টেডিয়াম ফাইনালের আয়োজক। গোল্ডেন বল, গোল্ডেন বুট পুরস্কারের পাশে সেরা গোলরক্ষক পাবেন গোল্ডেন গ্লাভস। প্রথমবারের মতো গোললাইন প্রযুক্তির ব্যবহার।