জোকোভিচ পারবেন কি পারবেন না জানা যাবে আজই। এর আগে গত ৪৩ বছরে তিন খেলোয়াড় চারবার দাঁড়িয়েছিলেন টানা ৪টি গ্র্যান্ড স্লাম জয়ের সামনে। রাফায়েল নাদাল ২০১০ সালে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেও পারেননি ২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। রজার ফেদেরার দুবার (২০০৬ ও ২০০৭) ব্যর্থ হয়েছেন, দুবারই ফ্রেঞ্চ ওপেন জিতলেই হতো। ১৯৯৪ সালে পিট সাম্প্রাসকেও থামায় ফ্রেঞ্চ ওপেন। রড লেভার ১৯৬২ ও ১৯৬৯ সালে টানা চারটি মেজর জেতেন। তবে রেকর্ডটি ডন বাজের। ১৯৩৭ ও ১৯৩৮ সালে টানা ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন মার্কিন তারকা।