রেকর্ড কর্নার

টানা সাত

এখনকার ম্যানেজার রিচি রিচার্ডসন তখন মাত্রই অধিনায়ক হয়েছেন। তখনো খেলছেন ম্যালকম মার্শাল, ইনিংস ওপেন করেন ডেসমন্ড হেইন্স, ব্রায়ান লারা কেবল নিজেকে চেনাতে শুরু করেছেন। তখনই সর্বশেষ পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারাতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই ১৯৯১ সালে। এরপর সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা সাত সিরিজ জিতল পাকিস্তান। ছুঁল নিজেদের রেকর্ডও। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও টানা সাত সিরিজ জিতেছিল পাকিস্তান, ১৯৮১ থেকে ১৯৯৪ পর্যন্ত। ১৯৯৬ থেকে শুরু করে এখন পর্যন্ত টানা ছয় সিরিজ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে জিতেছে টানা পাঁচ সিরিজ।