১৯৬৬ বিশ্বকাপে দুই দলের একমাত্র ম্যাচটি ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
সর্বশেষ তিনবারই (১৯৯৮, ২০০৬ ও ২০১০) দ্বিতীয় রাউন্ডে উঠে কোয়ার্টার ফাইনালে গেছে আর্জেন্টিনা।
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সর্বশেষ হার ১৯৯৪ সালে রোমানিয়ার কাছে।
বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র তিনটি জয় আর্জেন্টিনার, হারও অবশ্য তিনটি।
এর আগে শেষ ষোলোতে দুবার উঠে দুবারই বিদায় নিয়েছে সুইজারল্যান্ড (১৯৯৪ ও ২০০৬)।
বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচের সাতটিতে গোল খায়নি সুইসরা।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকানদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় সুইজারল্যান্ডের। এবারই ইকুয়েডরকে হারিয়েছে দলটি।
এবার গ্রুপপর্বে গড়ে ৬৫ শতাংশ বলের দখল রেখেছে আর্জেন্টিনা।এটি এই বিশ্বকাপের সর্বোচ্চ ও
১৯৬৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার সর্বোচ্চ।
৪
যুক্তরাষ্ট্র, কিউবা ও মেক্সিকোর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা চতুর্থ কনক্যাকাফ দল কোস্টারিকা।