টুকিটাকি

 ১৯৯৪ থেকে ২০১৪—টানা ছয়টি বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো।
বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচের নয়টিতেই জিতেছে হল্যান্ড। একমাত্র হার গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে।কনক্যাকাফ দলগুলোর মধ্যে বিশ্বকাপের নকআউট পর্বে একমাত্র মেক্সিকোই হারিয়েছে ইউরোপিয়ান দলকে (বুলগেরিয়া, ১৯৮৬)। 

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচেই গোল পেয়েছে মেক্সিকো। এই ম্যাচগুলোর চারটিতে জয়, হার দুটিতে।
বিশ্বকাপে সাক্ষাৎ একবার। ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থেকেও সমতা এনেও টাইব্রেকারে হার মেক্সিকোর।
হল্যান্ডের সঙ্গে খেলা সর্বশেষ চার ম্যাচেই কমপক্ষে দুটি করে গোল খেয়েছে মেক্সিকো।