কুর্মিটোলা গলফ কোর্সে কাল শেষ হয়েছে ১৯তম ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট। এতে উইনার হয়েছেন মিং জং ওক পার্ক। সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ। লেডিস উইনার ফাতেমা মতিউর। খেলা শেষে কাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল আনোয়ারুল মোমেন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম লিমিটেডের পরিচালক সাইফুর রহমানসহ অন্যরা।