কুর্মিটোলা গলফ কোর্সে দুদিনের ১৭তম ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে কাল। বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওমর ওয়াছিউদ্দিন, লিয়াকত আলী খান, আলাউদ্দিন চৌধুরী, তাহমিনা রহমান ও রায়নাল হাসান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোল্লা ফজলে আকবর। উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান।