পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সদ্য সমাপ্ত ওয়ানডে দল থেকে বাদ পড়েছে ইমরুল কায়েস, অলোক কাপালি, আবদুর রাজ্জাক, ফরহাদ রেজা ও শফিউল ইসলাম। বাংলাদেশের টেস্ট দলে এই প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাজিমউদ্দিন। দলে রয়েছেন মোহাম্মদ আশরাফুলও।বাংলাদেশ দলে আছেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, নাজমুল হোসেন, শাহদাত হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, নাসির হোসেন, রবিউল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ ইলিয়াস ও নাজিমউদ্দিন।