অবশেষে রাফায়েল নাদালকে হারালেন রজার ফেদেরার। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে টানা পাঁচ ম্যাচ হারার পর কাল সুইস ইনডোরের ফাইনালে জিতেছেন সুইস মহাতারকা। নাদালের বিপক্ষে ফাইনালটা ফেদেরার জিতলেন ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে। এবারের আগে সর্বশেষ ২০১২ সালে নাদালকে হারিয়েছিলেন ফেদেরার। এএফপি।