দিল্লিতে ফাহাদের ব্রোঞ্জ

দিল্লিতে কাল কমনওয়েলথ দাবায় বড়রা সাফল্য না পেলেও বয়সভিত্তিক জুনিয়র বিভাগে ব্রোঞ্জ জিতেছে ফাহাদ রহমান। দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ অনূর্ধ্ব-১২ বছর বিভাগে ৮ খেলায় পেয়েছে ৬ পয়েন্ট। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার অনূর্ধ্ব-১০ বিভাগে হয়েছে ১৩তম। কাল শেষ হওয়া প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে দশম হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন। সপ্তম রাউন্ড পর্যন্তও যৌথভাবে তৃতীয় স্থানে থাকা জিয়াউর রহমান শেষ পর্যন্ত ফিরছেন ২০তম স্থানে নাম লিখিয়ে, তাঁর পয়েন্ট সাড়ে ৬ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে নিয়াজ মোরশেদ ৩৩তম এবং শেখ নাসির ৪৪তম হয়েছেন।