ওমানের সঙ্গে নাইজেরিয়ার আইসিসি ডিভিশন ফাইভের ম্যাচ। এমনিতে এটি নিয়ে কারও তেমন আগ্রহ থাকার কথা নয়। কিন্তু এই ম্যাচেই সৃষ্টি হয়েছে ইতিহাস। প্রথমবারের মতো আইসিসির পুরুষদের কোনো ক্রিকেট ম্যাচ পরিচালনা করেছেন দুই নারী। সিউ রেডফার্ন ও জ্যাকেলিন উইলিয়ামস এই ইতিহাস গড়েছেন। রেডফার্ন মাঠেই কাজ করেছেন, আর জ্যাকেলিন ছিলেন তৃতীয় আম্পায়ার। পুরুষদের ম্যাচে মেয়েদের আম্পায়ার থাকার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে ক্যাথি ক্রস ছেলেদের আইসিসি তিন ও পাঁচ নম্বর ডিভিশনে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন। কিন্তু আইসিসির স্বীকৃত ছেলেদের কোনো ম্যাচে দুই নারী আম্পায়ার থাকার ঘটনা এটাই প্রথম। ইএসপিএন-ক্রিকইনফো।