দুই ম্যাচে দুই সেঞ্চুরি

প্রথম বিভাগ ক্রিকেট কাল দেখেছে দুটি সেঞ্চুরি। বিকেএসপিতে রাজিউলের অপরাজিত ১০২ রানের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (২৫২/৬) ১৮১ রানে হারিয়েছে গোপীবাগ ফ্রেন্ডসকে (৭৩)। ধানমন্ডি স্টেডিয়ামে রাহাতের অপরাজিত সেঞ্চুরিতে (১০৫*) ইয়াং পেগাসাস (২৬৭/৭) ২০ রানে জিতেছে নর্থ বেঙ্গল ক্লাবের (২৪৭) বিপক্ষে। অন্য ম্যাচে বাংলাদেশ বয়েজ (১৯৮/৯) ১৫ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে (১৮৩)।