প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট। প্রথম দুই টেস্ট জিতে ঘরে তোলা পাকিস্তানকে দুবাইয়ে বেশ ধকল সইতে হবে—এমনটাই মনে হয়েছিল। তবে সেই ভাবনাকে ‘ভুল’ প্রমাণিত করে দুবাই টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে মিসবাহ-উল-হকের দল।ইউনুস খান ও আজহার আলীর ব্যাটিং নৈপুণ্যে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান দলের সংগ্রহ ২ উইকেটে ২২২ রান। ইউনুস ১১৫ ও আজহার ৭৫ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হয়। এই হিসাবে ইংল্যান্ডের চেয়ে এখন পর্যন্ত ১৮০ রানে এগিয়ে পাকিস্তান।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান প্রথম ইনিংস: ৯৯/অলআউটশফিক ৪৫, হাফিজ ১৩, গুল ১৩ব্রড ৩৬/৪, অ্যান্ডারসন ৩৫/৩ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৪১/ অলআউটস্ট্রাউস ৫৬, পিটারসেন ৩২রেহমান ৪০/৫, আজমল ৫৯/৩পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২২২/২(দ্বিতীয় দিনের খেলা শেষে)ইউনুস ১১৫*, আজহার ৭৫*অ্যান্ডারসন ২৪/১, পানেসর ৮৪/১টস: পাকিস্তানসূত্র: ওয়েবসাইট।