দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের ব্রোঞ্জ

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত দূরপাল্লার সাঁতারে ছেলেদের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী। ভাগীরথী নদীতে ১৯ কিলোমিটার সাঁতারে বাংলাদেশের আরেক প্রতিযোগী সেনাবাহিনীর জুয়েল রানা পঞ্চম হয়েছেন।